Education : মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Education : মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৬ আগস্ট : সারাদিন পড়াশুনা করে ভালো রেজাল্ট করতে হবে, পুরস্কার পেতে হবে, শুধু এর পেছনে না থেকে, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধূলাও করতে হবে। খেলাধূলায় শরীর মন ভালো থাকে। তাহলেই আমরা নেশা মুক্ত পরিবেশে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে পারব। শুক্রবার আগরতলার ১২৮ বছর পুরনো ঐতিহ্যবাহী মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। 'সুপার থার্টি', 'বিদ্যাজ্যোতি' প্রকল্প গুলোর পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।


      এদিনের  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০-২১ এবং ২০২১-২২ বর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবং ২০২১-২২ বর্ষে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।  পরে মুখ্যমন্ত্রী  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে  স্কুলটির উন্নতিকল্পে   বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন ।




     অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়ের সঙ্গে আমার শৈশবের পড়াশোনা ও খেলাধূলার স্মৃতি জড়িয়ে রয়েছে। বিদ্যালয়ের এনসিসি ক্যাডেট ছাত্রীরা যেভাবে প্যারেড করে আমাকে অভিবাদন জানালো, তাতে আমি ভীষণভাবে অভিভূত। এই ছাত্রীদের মধ্যে যে উদ্যম আমি দেখতে পেলাম, তাতে আমি নিশ্চিত, সমাজ গঠনের জন্য চ্যালেঞ্জ নিতে পারলে, তারা আগামী দিনে সত্যিকার অর্থে লিডারশিপ হতে পারবে।  তিনি  শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আবেদন রেখে বলেন , প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে নিজেদের আপডেট করে, ছাত্রছাত্রীদের অধ্যয়নের গুরু দায়িত্ব নিতে হবে। তাহলেই সরকারের শিক্ষায় অগ্রগতির প্রচেষ্টা সার্থকভাবে রূপায়িত হবে।


     অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকারের সময়কালে শিক্ষাব্যবস্থায় গুণগতমান চলে এসেছে। শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের প্রতি অভিভাবক সুলভ আচরণ করতে হবে । তাঁদের এখন সন্তান বৎসল হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা,  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  নন্দন সরকার। ধন্যবাদ সুযোগ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা প্রীতি দেববর্মা। 




     এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রান, সদর মহকুমা শাসক অসীম সাহা,  কর্পোরেটর  রত্না দত্ত,  জেলা শিক্ষা আধিকারিক  রুপন রায়  প্রমূখ ।




Divyangjan Students : পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের তৃতীয় বর্ষপূর্তিতে দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের সম্বর্থনা জ্ঞাপন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad