Crime : রানীবাজার নলগড়িয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : রানীবাজার নলগড়িয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

Share This


 জিরানীয়া, ১৬ অক্টোবর : রবিবার রানীবাজার নলগড়িয়া রেল লাইনের পাশে গলায় ধারালো অস্ত্রের আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক গৃহবধূ । বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত করছে।


 দমকল কর্মীদের বক্তব্য অনুযায়ী, এলাকাবাসীদের মারফত তাদের কাছে খবর আসে রানির বাজার নলগড়িয়া সেতো রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক গৃহবধূ। খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পায় রক্তাক্ত গলায় হাত দিয়ে চাপা দিয়ে কাতরাচ্ছে সে। সঙ্গে সঙ্গে তারা এই গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ।


জানা গেছে আহত গৃহবধুর নাম মন্দিরা দাস (৩৬)।  তার স্বামীর নাম লক্ষণ দাস। তার বাড়ি নলঘড়িয়া এলাকাতেই বলে জানা গেছে । দুষ্কৃতীদের হাতে ওই মহিলা আক্রান্ত হয়েছেন, না এই ঘটনার পেছনে পারিবারিক কোনো বিষয় জড়িয়ে আছে, তাই খতিয়ে দেখছে পুলিশ ।




Ayushman Bharat : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চতুর্থ বর্ষপুর্তি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ অনুষ্ঠান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad