Rajya Sabha Bye-Election : মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রার্থী র‌‌ইলেন ২ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rajya Sabha Bye-Election : মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রার্থী র‌‌ইলেন ২ জন

Share This


 আগরতলা, ১২ সেপ্টেম্বর : ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব। সিপিআই (এম) দলের প্রার্থী ভানুলাল সাহাও রাজ্যসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। 


  সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে  ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মনোনয়ন জমা দেওয়ার  আগে বাড়ি থেকে বেরনোর সময় মায়ের কাছ থেকে নিলেন আশীর্বাদ। এরপর যান গুরুদেব ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে পৌঁছান কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়কগন এবং দলের শীর্ষ পদাধিকারীরা। এরপর দলীয় কার্যালয় থেকে সকলকে সাথে নিয়ে পৌঁছান রাজ্য বিধানসভায়। জমা দিলেন মনোনয়ন পত্র। 


মনোনয়ন পত্র জমাদেবার কালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, দুই সাংসদ প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরা। রাজ্য মন্ত্রিপরিষদের সকল সদস্য-সদস্যা, বিধায়কগন, শরীক দলের মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ দলের শীর্ষ নেতৃত্ব ও পদাধিকারীরা। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব সকলকে একসাথে নিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে জোরদার লড়াইয়ের বার্তা দিলেন। তাঁর মনোনয়ন কে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।




Blood Donation : স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবসে উদয়পুরের রমেশ স্কুলে রক্তদান শিবির । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad