আগরতলা, ২২ সেপ্টেম্বর : প্রত্যাশিতভাবেই রাজ্যসভার একমাত্র আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব জয়লাভ করেছেন। তিনি সিপিআই (এম) দলের প্রার্থী ভানুলাল সাহাকে ২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর এই বিপুলজয়ের পরে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টি, উত্তর-পূর্ব ভারতের সংগঠন সংযোজক সম্বিত পাত্র, দলের রাজ্য প্রভারী ড. মহেশ শর্মা সহ বিশিষ্ট প্রদেশ নেতৃত্বরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে ভোটগ্রহণ বিধানসভার লবিতে অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ মন্ত্রিসভার সদস্য-সদস্যাগণ, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা সহ মোট ৫৮ জন বিধায়ক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ৫৮টি ভোটের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন ৪৩টি ভোট এবং সিপিআই (এম) প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন