Dr. Manik Saha : সংবাদ মাধ্যমের সহযোগিতা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, ত্রিপুরা নিউজপেপার সোসাইটির প্রথম রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr. Manik Saha : সংবাদ মাধ্যমের সহযোগিতা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, ত্রিপুরা নিউজপেপার সোসাইটির প্রথম রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২১ সেপ্টেম্বর : সংবাদমাধ্যম হল সমাজের দর্পণ। সংবাদ মাধ্যমের সহযোগিতা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ইতিবাচক মনোভাব নিয়ে সংবাদ পরিবেশন করাই কাম্য। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা নিউজপেপার সোসাইটির প্রথম রাজ্য সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত থকলেও সংবাদপত্রের উপরই আমাদের ভরসা রাখতে হয়। তাই মানুষ বিশ্বাস করবে এমন সংবাদ পরিবেশন করাই শ্রেয়। কোনও সংবাদ যাতে কখনো ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায় সে দিকেও দৃষ্টি রাখা আবশ্যক। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াও সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। তবে তা হতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে। সংবাদমাধ্যমের উন্নয়নে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত মালিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে রাজ্য সরকার অবগত রয়েছে। তাদের দাবি দাওয়া পূরণে সরকার আন্তরিক। এব্যাপারে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে।


অনুষ্ঠানে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক ও স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, সঠিক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করে থাকে সংবাদমাধ্যম। জনগণের স্বার্থ রক্ষার জন্যই সংবাদমাধ্যম কথা বলে থাকে। সম্মেলনে স্বাগত বক্তব্যে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির যুগ্ম আহ্বায়ক তথা প্রবীণ সাংবাদিক অরুণ নাথ বলেন, সংবাদমাধ্যম সাধারণত: গণতন্ত্রের সুরক্ষার কাজ করে থাকে। গণতান্ত্রিক অধিকারগুলি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই সংবাদমাধ্যম নিরন্তর কাজ করে যাচ্ছে। সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও সাংবাদিকদের পেনশন পাওয়ার প্রক্রিয়াটি সরলীকরণ করার জন্য মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির যুগ্ম আহ্বায়ক শানিত দেবরায়। অনুষ্ঠান মঞ্চে রাজ্যের প্রবীণ সাংবাদিক স্রোতরঞ্জন খিসাকে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনাস্বরূপ তাঁর হাতে মানপত্র এবং শাল চাদর তুলে দেন মুখ্যমন্ত্রী।




Prati Ghare Sushason : প্রতি ঘরে সুশাসন অভিযানে গোমতী জেলায় দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী বিতরণে শিক্ষামন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad