Prati Ghare Sushason : প্রতি ঘরে সুশাসন অভিযানে গোমতী জেলায় দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী বিতরণে শিক্ষামন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Prati Ghare Sushason : প্রতি ঘরে সুশাসন অভিযানে গোমতী জেলায় দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী বিতরণে শিক্ষামন্ত্রী

Share This


 উদয়পুর, ২০ সেপ্টেম্বর : সমাজের অন্তিম ব্যক্তিকে উন্নয়ন কর্মসূচির আওতায় আনার জন্য রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। মঙ্গলবার উদয়পুর রাজর্ষি হলে গোমতী জেলার দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে। এই নতুন জাতীয় শিক্ষানীতিতে প্রাকপ্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।




 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সমাজসেবী অভিষেক দেবরায়, ত্রিপুরা মহিলা কমিশনের সদস্যা মৌসুমী দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপঅধিকর্তা সঞ্জিত রূপিনী। অনুষ্ঠানে জেলার ২১ জন দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করা হয়।




Sushanta Chowdhury : পূজার আগেই  সুবিধাভোগীদের কাছে  ২ হাজার টাকা সামাজিক ভাতা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad