আগরতলা , ১৯ সেপ্টেম্বর : প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে রাজ্য সরকারের সামাজিক ভাতা ২ হাজার টাকা ভাতা প্রাপকদের কাছে পৌঁছানোই পূজার আগে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য । এর জন্য রাজ্য সরকারের বাৎসরিক খরচ হবে ৬০৩ কোটি ৮৯ লক্ষ টাকা । ভাতা দিতে প্রতি মাসে অতিরিক্ত ৩১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হবে । সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান ।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , বর্তমান সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সামাজিক ভাতা ৫০০ এবং ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয় । এখন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে । রাজ্যে মোট ৩২ টি ভাতা চালু রয়েছে । এর মধ্যে তিনটি ভাতা জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে । এই প্রকল্পে ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ১১৭ জন । রাজ্য সরকারের ২৯ টি সামাজিক ভাতা প্রকল্পে ভাতা পাচ্ছেন ১ লক্ষ ৬০ হাজার ২১৮ জন ।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , এনএসএপি ও রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পে মোট ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জন ভাতা প্রাপক এখন থেকে ২০০০ টাকা করে সামাজিক ভাতা পাবেন । তিনি জানান , চলতি সেপ্টেম্বর মাস থেকেই তা কার্যকর হবে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব অভিষেক সিং এবং অধিকর্তা সিদ্ধার্থ শিব জসওয়াল ।
Social Welfare : বিলোনীয়ায় সামাজিক অধিকারিতা শিবিরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন