JRBT Recruitment : ৪১৪টি শূন্যপদে ইন্টারভিউ শুরু ১৫ ডিসেম্বর থেকে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

JRBT Recruitment : ৪১৪টি শূন্যপদে ইন্টারভিউ শুরু ১৫ ডিসেম্বর থেকে

Share This

 


আগরতলা, ২৯ অক্টোবর : বেকারদের আন্দোলনের পর, ত্রিপুরা সরকারের অধীন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা (জেআরবিটি)-এর মাধ্যমে ৪১৪টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্ট আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে চলেছে। বুধবার, ২৮ অক্টোবর জেআরবিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। লয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি), জুনিয়র অপারেটর (পাম্প) এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর (আনকমন) পদে যোগ্য প্রার্থীদের জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪১৪টি শূন্যপদের মধ্যে এলডিসি পদে ৩১টি, জুনিয়র অপারেটর (পাম্প) পদে ১৮৫টি এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর (আনকমন) পদে ১৯৮টি শূন্যপদ রয়েছে।


শ্রেণিভিত্তিক হিসাব অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে অসংরক্ষিত (ইউআর) শ্রেণিতে ১৮৭টি, তফসিলি জাতি (এসসি) শ্রেণিতে ৬৯টি এবং তফসিলি জনজাতি (এসটি) শ্রেণিতে ১৫৮টি পদ রয়েছে। এর পাশাপাশি, প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্ধারিত সংরক্ষণের বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্যও রয়েছে নির্দিষ্ট সংখ্যক শূন্যপদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্ন বিভাগীয় কেরানি পদে বেঞ্চমার্ক প্রতিবন্ধিতা (পিডব্লিউবিডি) শ্রেণির জন্য ১১টি পদ, জুনিয়র অপারেটর (পাম্প) পদে ৯টি পদ এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর (আনকমন) পদে ৮টি পদ চিহ্নিত করা হয়েছে। এই পদগুলিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শ্রেণি অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ত্রিপুরা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ ও সংশ্লিষ্ট মামলাগুলিতে জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে এই ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের আয়োজন করা হচ্ছে। যোগ্য প্রার্থীদের বিস্তারিত কর্মসূচি যথাসময়ে জানানো হবে। প্রার্থীদের অস্থায়ী কল লেটার, অ্যাডমিশন সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকা জেআরবিটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


অনিবার্য পরিস্থিতিতে ইন্টারভিউয়ের তারিখ পরিবর্তন বা পুনর্নির্ধারণের অধিকারও বোর্ডের হাতে রাখা হয়েছে। তাই নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিত সরকারি ওয়েবসাইটগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।






Developmental Initiative : মুখ্যমন্ত্রীর হাত ধরে গোমতী জেলা হাসপাতাল, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ ও পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad