Road Accident : গর্জিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - আহত ২ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : গর্জিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - আহত ২

Share This

 


উদয়পুর, ১৭ : গর্জি ফাঁড়ি এলাকায় আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭৫ বছর বয়সী এক সাধারণ পথচারী। নিহতের নাম মঙ্গলপদ নোয়াতিয়া। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুই জন। এর মধ্যে উজ্জ্বল দাস (৪০) এর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মঙ্গলপদ নোয়াতিয়াকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


অন্যদিকে, দুর্ঘটনায় আহত উজ্জ্বল দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


এদিনের ঘটনার পর বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।




Road Safety : সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠকে পরিবহন মন্ত্রী, সড়ক নিরাপত্তা জোরদারের উদ্যোগ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad