Leagal Action : মোহনপুরে প্রশাসনের আকস্মিক অভিযান, রেস্টুরেন্ট ও রিসোর্ট থেকে জব্দ গুরুত্বপূর্ণ নথি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Leagal Action : মোহনপুরে প্রশাসনের আকস্মিক অভিযান, রেস্টুরেন্ট ও রিসোর্ট থেকে জব্দ গুরুত্বপূর্ণ নথি

Share This

 


মোহনপুর, ১৮ জুন : মোহনপুর মহকুমায় সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এক আকস্মিক অভিযান চালানো হয় বিভিন্ন রেস্টুরেন্ট, রিসোর্ট ও ধাবায়। এই অভিযানে বামুটিয়া এলাকার ডাউন-টাউন রিসোর্ট ও রেস্টুরেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানা গেছে।


অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা সাধারণ প্রশাসনের ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত। প্রশাসনের এই হঠাৎ পদক্ষেপে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পায়।


প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স, নথিপত্র এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বেশ কিছু অসংগতি ধরা পড়ে, যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


অধিকারিকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে জানা গেছে।






Road Accident : গর্জিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - আহত ২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad