Fairs and Festivals : সিমনায় তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনী শুরু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fairs and Festivals : সিমনায় তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনী শুরু

Share This

 


মোহনপুর, ২৪ নভেম্বর : রাস পূর্ণিমা তিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমডিসি রবীন্দ্র দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মেলা মানেই মিলন ও আনন্দের উৎসব। ব্রহ্মকুন্ড মেলা রাজ্যের অন্যতম ঐতিহাসিক মেলা। আগামী দিনে এই মেলাকে আরও আকর্ষণীয় ও বৃহৎ পরিসরে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ব্রহ্মকুন্ড এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি এখানে পর্যটকদের রাত্রিযাপনের ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধা গড়ে তোলা হবে।


তিনি আরও বলেন, ব্রহ্মকুন্ড এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের বসবাস। প্রতি বছর দু'বার এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলন ও সম্প্রীতির এক অনন্য উৎসব। ব্রহ্মকুন্ডকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজামারা বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা ওরাং, বিশিষ্ট সমাজসেবী নির্মল দেববর্মা ও ইন্দ্রজিৎ দেববর্মা, মোহনপুর ব্লকের বিডিও গোপাল কৃষ্ণ দত্ত এবং পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা অমৃত দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুরের মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস।


তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সরকারি উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্যসম্বলিত প্রদর্শনী স্টল খোলা হয়েছে। অনুষ্ঠানের শেষে অতিথিগণ প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন।




Mock Drill : শান্তিরবাজারে এয়ার স্ট্রাইকের মহড়া মঙ্গলবার, সকাল ১০টায় বাজবে এক মিনিটের সাইরেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad