Nepal Floods : নেপালে হড়পা বানের তাণ্ডব: মৃত ১৬০, নিখোঁজ ৭৫০- পাশে থাকার আশ্বাস ভারতের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Nepal Floods : নেপালে হড়পা বানের তাণ্ডব: মৃত ১৬০, নিখোঁজ ৭৫০- পাশে থাকার আশ্বাস ভারতের

Share This


 নয়াদিল্লি, ২৭ আগস্ট : নেপালে আকস্মিক হড়পা বানের ভয়াবহ তাণ্ডবে অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয়ে ১৩৩ জন ভারতীয়সহ প্রায় ৭৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রবল কাদা-মাটির স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে একাধিক গুরুত্বপূর্ণ সেতু এবং অন্তত এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে, ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকার সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করে উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাতে নানা বাধার সৃষ্টি হচ্ছে।


নেপালের এই মর্মান্তিক বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। ইতিমধ্যেই ভারত থেকে ১০ টন ত্রাণ সামগ্রী নেপালে পাঠানো হয়েছে। এই ত্রাণের মধ্যে রয়েছে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ এবং জরুরি ওষুধপত্র।


বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করও সমাজমাধ্যমে জানান, নেপালের এই সংকটময় সময়ে ভারত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।


এদিকে, এই বিপর্যয়ের প্রেক্ষাপটে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরল, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমে আজও অনুরূপ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


এছাড়া আগামী দু'দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।





Seva Sankalp : ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’,  রাজ্য অতিথিশালায় দলীয় প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad