Seva Sankalp : ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’, রাজ্য অতিথিশালায় দলীয় প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Seva Sankalp : ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’, রাজ্য অতিথিশালায় দলীয় প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২৬ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী পালিত হতে চলেছে একমাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার আগরতলার রাজ্য অতিথিশালায় ভারতীয় জনতা পার্টির রাজ্য পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ। আসন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন এবং রাজ্যজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।


বৈঠক শেষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর জন্মদিন উপলক্ষে তাঁর জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে। সেবার মনোভাবকে সামনে রেখে ত্রিপুরাতেও এই বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে।


তিনি আরও বলেন, এই ঐতিহাসিক উদ্যোগের সফল উদযাপনের লক্ষ্যে রাজ্যস্তরের প্রস্তুতি বৈঠকে কর্মসূচির রূপরেখা, সাংগঠনিক প্রস্তুতি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, জনসেবার এই সংকল্পকে আরও শক্তিশালী করে সমাজের অন্তিম প্রান্তে বসবাসকারী মানুষের কল্যাণ ও উন্নয়নের অঙ্গীকার নিয়েই এগিয়ে চলাই এই অভিযানের মূল লক্ষ্য।


আগামী এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজসেবা, জনসচেতনতা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হবে বলে দলের তরফ থেকে জানানো হয়।





Health Care : জিবিপি হাসপাতালে জীবনরক্ষায় প্রথমবার ‘একমো’ চিকিৎসা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad