Road Safety : সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠকে পরিবহন মন্ত্রী, সড়ক নিরাপত্তা জোরদারের উদ্যোগ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Safety : সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠকে পরিবহন মন্ত্রী, সড়ক নিরাপত্তা জোরদারের উদ্যোগ

Share This

 


আগরতলা, ১৬ জুন : ত্রিপুরায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের ভিসি হল-এ হাইব্রিড মোডে অনুষ্ঠিত এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।


উল্লেখ্য, Supreme Court of India ২০২৫ সালের নভেম্বর মাসে রাজস্থানের ফালোদি এবং তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে। ‘In Re: Phalodi Accident vs National Highways Authority of India & Others’ মামলায় ১৩ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা ঐতিহাসিক নির্দেশে জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে বেআইনি জবরদখল, অননুমোদিত পার্কিং এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দূর করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের স্বরাষ্ট্র, পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রাজস্ব ও পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি রাজ্যের আটটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার এবং National Highways & Infrastructure Development Corporation Limited-এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন।


বৈঠকে জাতীয় সড়কে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।


বৈঠকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি সকলকে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান এবং একটি নিরাপদ ত্রিপুরা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন।





Educational Initiative : রাজ্যব্যাপী সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী,  এবছর  ৪১,৮০০ জন ছাত্রী পাবে বিনামূল্যে বাই সাইকেল 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad