Cabinet Disition : জে.আর.বি.টি ও পুলিশে বিশাল নিয়োগ, উচ্চশিক্ষায় ২০০ সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet Disition : জে.আর.বি.টি ও পুলিশে বিশাল নিয়োগ, উচ্চশিক্ষায় ২০০ সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি

Share This

 


আগরতলা, ২০ আগস্ট : বৃহস্পতিবার আগরতলা সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, উচ্চশিক্ষা ও প্রশাসনিক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন।


মন্ত্রিসভার অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৪,৮২ পদে নিয়োগ ও পদ সৃষ্টির ঘোষণা করা হয়েছে। এর মধ্যে JRBT-এর মাধ্যমে ২৬১টি পদে নিয়োগ করা হবে। জি.এ. প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দপ্তরে গ্রুপ-সি (টেকনিক্যাল) পদে ২৭ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পদে ২১৯ জন এবং জনজাতি কল্যাণ দপ্তরে মোট ১৫টি পদে নিয়োগ হবে। এর মধ্যে এলডিসি পদে ৬ জন এবং মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) পদে ৯ জন নিয়োগ পাবেন।


আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ত্রিপুরা পুলিশে ৯১৬ জন মহিলা ও পুরুষ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের মতে, নতুন নিয়োগের ফলে পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি পাবে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।


রেলপথে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদার করতে বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া এবং সাব্রুমে চারটি সরকারি রেলওয়ে পুলিশ (GRP) থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ১০৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। নতুন থানাগুলি চালু হলে রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেলপথে অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


উচ্চশিক্ষা ক্ষেত্রেও মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলির জন্য ২০০টি সহকারী অধ্যাপক (Assistant Professor) পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা আরও উন্নত মানের শিক্ষা লাভের সুযোগ পাবেন বলে সরকারের আশা।


মন্ত্রিসভার বৈঠকে বিশালগড়ে শ্রী শ্রী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এটি প্রাইভেট রবীশঙ্কর ট্রাস্টের ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে। এই বিশ্ববিদ্যালয় চালু হলে রাজ্যে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার আরও সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।





Maharaja Bir Bikram Birth Anniversary : মহারাজা বীর বিক্রম ছিলেন দূরদর্শী ব্যাক্তিত্ব - জনজাতি কল্যাণ মন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad