Indipendence Day : রাজ্যভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিশেষ অবদানের জন্য পুলিশ আধিকারিকদের করলেন পুরস্কৃত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Indipendence Day : রাজ্যভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিশেষ অবদানের জন্য পুলিশ আধিকারিকদের করলেন পুরস্কৃত

Share This

 


আগরতলা, ১৫ আগস্ট : আজ আগরতলার আসাম রাইফেলস ময়দানে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের  কুচকাওয়াজে অভিবাদন গ্ৰহন করলেন  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


এই অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশে কর্মজীবনে নিষ্ঠা, সততা, পারদর্শিতা ও উৎকর্ষতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ভারতের রাষ্ট্রপতি ২০২৫ সালে যাদের বিভিন্ন পদকে ভূষিত করেন মুখ্যমন্ত্রী, তাদের হাতে শংসাপত্র ও পদক তুলে দেন তিনি। বিশেষ কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক জি. এস. রাও। মুখ্যমন্ত্রী ভারপ্রাপ্ত ডিজিপিকে শংসাপত্র ও পদক তুলে দেন।


কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন পুলিশ সুপার বিজয় দেববর্মা, পুলিশ সুপার মানিকলাল দাস, ডেপুটি পুলিশ সুপার অজয় দেববর্মা, এসডিপিও পান্নালাল সেন, ডেপুটি পুলিশ সুপার শ্যামল দেববর্মা এবং টিএসআর অষ্টম ব্যাটেলিয়নের সুবেদার নিরঞ্জন দেববর্মা। মুখ্যমন্ত্রী তাদের শংসাপত্র ও পদক দিয়ে সম্মানিত করেন। মেরিটোরিয়াস সার্ভিসের জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন ডিআইজিপি (নর্দান রেঞ্জ) রতিরঞ্জন দেবনাথ, টিএসআর প্রথম ব্যাটেলিয়নের সুবেদার পশুরাম দেববর্মা, টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের হাবিলদার দিলীপ কুমার সিংহ, স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল ধ্রুব কাপালি, পুলিশ ট্রেনিং একাডেমির কনস্টেবল উত্তম দেবনাথ এবং উত্তর জেলার কনস্টেবল হেমেন্দ্র চন্দ্র নাথ। মুখ্যমন্ত্রী তাদের পুরস্কৃত করেন।


কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেয়েছেন সাব ইন্সপেক্টর ঝুটন জমাতিয়া। গতবছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের শিবিরে অংশগ্রহণ করার জন্য এনসিসির ১৩ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের সিনিয়র আন্ডার অফিসার সালকা দেববর্মা, ১৫ নং ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির সিনিয়র আন্ডার অফিসার জয়দীপ সাহা, এনসিসি ১৩ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের আন্ডার অফিসার সাগরিকা মজুমদার, এনসিসির ১৫ নং ব্যাটেলিয়নের আন্ডার অফিসার কৃষ্ণ বৈষ্ণব, এনসিসির ১৩ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের ক্যাডেট শহিত দেববর্মা, এনসিসি ১৫ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের ক্যাডেট আকাশ জমাতিয়াকে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী তাদের হাতে শংসাপত্র ও পদক তুলে দেন।


আজ এই অনুষ্ঠানে ২০২৬ সালের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে যেসব পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়। পদক প্রাপকদের ২০২৭ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে শংসাপত্র ও পদক দেওয়া হবে।





Health Care : ত্রিপুরায় আধুনিক চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত, ভিত্তিপ্রস্তর স্থাপিত আগরতলা সরকারি চক্ষু হাসপাতালের


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad