Maharaja Bir Bikram Birth Anniversary : মহারাজা বীর বিক্রম ছিলেন দূরদর্শী ব্যাক্তিত্ব - জনজাতি কল্যাণ মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Maharaja Bir Bikram Birth Anniversary : মহারাজা বীর বিক্রম ছিলেন দূরদর্শী ব্যাক্তিত্ব - জনজাতি কল্যাণ মন্ত্রী

Share This

 


আগরতলা, ১৯ আগস্ট : জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে. শশী কুমার এবং অধিকর্তা শুভাষিস দাস। মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা ও ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। 


এছড়াও মন্ত্রী তাঁর বক্তব্যে জনজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে 'সুপার ১০০' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী জনজাতি ছাত্র ও ছাত্রী নিবাসের মেধাবী ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। 


এছাড়াও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যস্তরে কৃতিত্ব অর্জনকারী জনজাতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। 'স্মার্ট ক্লাস' উদ্যোগের আওতায় হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। 'ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল' কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য শ্রেষ্ঠ ছাত্র ও ছাত্রী নিবাসকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে মহারাজা বীর বিক্রমের জীবনী নিয়ে এক ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।





Women Empowerment : নারী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গোমতী ও দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad