আগরতলা, ১৮ আগস্ট : ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচিতে মহিলাদের স্বাস্থ্য ও সুস্থতা, মানব পাচার, সাইবার নিরাপত্তা, গার্হস্থ্য হিংসা, পিওএসএইচ অ্যাক্ট, বাল্যবিবাহ এবং মাদকাসক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। মহিলা ও কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতন করা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই কর্মসূচিতে ২১ আগস্ট দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্রনগর, বকাফা, রাজনগর ও ঋষ্যমুখ এবং ৩১ আগস্ট জোলাইবাড়ি, সাতচাঁদ, পোয়াংবাড়ি ও রূপাইছড়ি ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি গোমতী জেলায় ২৫ আগস্ট করবুক, শিলাছড়ি, অমরপুর ও অম্পি এবং ২৭ আগস্ট, তেপানিয়া, কাকড়াবন, কিল্লা ও মাতাবাড়ি ব্লকে অনুরূপ এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ত্রিপুরা মহিলা কমিশন থেকে এই সংবাদ জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন