Political : বিজেপি ত্রিপুরা প্রদেশে নতুন সংগঠনিক দায়িত্ব বণ্টন, ফ্রন্ট লাইনে চন্দন - অরিন্দম - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : বিজেপি ত্রিপুরা প্রদেশে নতুন সংগঠনিক দায়িত্ব বণ্টন, ফ্রন্ট লাইনে চন্দন - অরিন্দম

Share This

 


আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা প্রদেশ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নাবিনের অনুমোদন এবং জাতীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শক্রমে ত্রিপুরা প্রদেশের বিভিন্ন পদে নতুন অফিস-বিয়ারার নিয়োগের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে।


ঘোষিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে নিয়োগ পেয়েছেন তাপস ভট্টাচার্য,  অমিত রক্ষিত,  রতন ঘোষ,  উত্তরা দেববর্মা, তাপস মজুমদার এবং  অজন্তা ভট্টাচার্জী। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে  ভগবান চন্দ্র দাস,  বিপিন দেববর্মা এবং  চন্দন দেবনাথকে। পাশাপাশি, সম্পাদক পদে রয়েছেন  ভূমিকা নন্দ রিয়াং,  কমল দে,  নাবাদল বনিক,  মিমি মজুমদার,  মালিনা দেবনাথ এবং  রথীন্দ্র জামাতিয়া। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন  নাগাধিরাজ দত্ত, জয়েন্ট ট্রেজারার  এম. কে. নাথ এবং অফিস সেক্রেটারি  মিহির সরকার।


অন্যদিকে, দলের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতির পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুব মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন  অরিন্দম দেব, মহিলা মোর্চার  মৌসুমি দাস, এসটি মোর্চার  অভিজিৎ দেববর্মা, এসসি মোর্চার  বাপি দাস, ওবিসি মোর্চার  সুকান্ত ঘোষ, কিষান মোর্চার  প্রদীপ বরাণ রায় এবং মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন বিল্লাল মিয়া।


দলীয় সূত্রের মতে, সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয়, সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই নিয়োগ করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের কাছে সংগঠনকে বুথস্তর পর্যন্ত আরও মজবুত করার পাশাপাশি জনসংযোগ ও দলীয় কর্মসূচিকে গতিশীল করার প্রত্যাশা রাখা হয়েছে।





Tragic Incident : ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন - শোকস্তব্ধ রাজ্য


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad