আগরতলা, ১৪ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ লোক ভবনে একটি অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। এই মতবিনিময়কালে, রাজ্যপাল শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তরিক ও স্নেহপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি শিশুদের ভালোভাবে পড়াশোনা করতে, কঠোর পরিশ্রম করতে এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
রাজ্যপাল শিশুদের জীবনের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন। তিনি তাদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে এবং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তা অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন