Cultural Activities : মুক্তধারা অডিটোরিয়ামে শুরু দু'দিনব্যাপী সুজনা জাতীয় নৃত্যোৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cultural Activities : মুক্তধারা অডিটোরিয়ামে শুরু দু'দিনব্যাপী সুজনা জাতীয় নৃত্যোৎসব

Share This


 আগরতলা, ১৫ ফেব্রুয়ার : সুজনা কালচার‍্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশানের উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দু'দিনব্যাপী সুজনা জাতীয় নৃত্যোৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি ড. টি অমরনাথ গৌড়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং সুজনা কালচার‍্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশানের চেয়ারপার্সন অঞ্জনা চৌধুরী।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি ড. টি অমরনাথ গৌড় বলেন, এরকম একটা অনুষ্ঠান ত্রিপুরায় আয়োজিত হওয়া একটা গর্বের বিষয়। ত্রিপুরা এমনিতেই কলা ও সংস্কৃতির পৃষ্টভূমি। নৃত্যের অনেক শৈলী এই মঞ্চে আজ এবং আগামীকাল দেখা যাবে। কথাকলি, ভারতনাট্যম'র মতো নৃত্য পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার জন্য তিনি সংস্কৃতি প্রেমী মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন।


সম্মানিত অতিথির ভাষণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা আজ এবং আগামীকাল এই উৎসবে তাদের নৃত্যশৈলী সবার সামনে তুলে ধরবেন। স্থানীয় মানুষের কাছে এটা একটা বিরাট সুযোগ। তিনি বলেন, ১৯৮৭ সালে সুজনা কালচার‍্য্যাল এন্ড লিটারারি অর্গানাইজেশান স্থাপনের পর থেকে সংস্কৃতির প্রসারে দারুণ কাজ করছে। তারা তাদের এই কাজ অব্যাহত রেখে সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।





Aadi Mahotsav : শিশু উদ্যানে ৮ দিনব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন, রয়েছে বিভিন্ন রাজ্যের জনজাতি শিল্পীদের উৎপাদিত সামগ্রীর ৫০টি স্টল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad