Paddy Procurement : মোহনপুরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু, চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Paddy Procurement : মোহনপুরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু, চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

Share This



 মোহনপুর, ১৮ ফেব্রুয়ারি : খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে বুধবার থেকে মোহনপুর ব্লকের মোহিনীপুরস্থিত সরকারি খাদ্য গুদামে ধান কেনা শুরু হয়েছে। তিনদিনের এই ধান ক্রয় কর্মসূচি চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়কমূল্যে প্রতি কুইন্টাল ২ হাজার ৩৬৯ টাকা করে মোট ৩৫০ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


 মোহিনীপুরস্থিত সরকারি খাদ্য গুদাম ধান ক্রয় করা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ, সমাজসেবী কার্তিক আচার্য, শ্যামল দেবনাথ, মোহনপুর কৃষি তত্ত্বাবধায়ক সুমিত্র দে প্রমুখ।





Sports News : পদ্মজং ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন মণিপুরের রেংদাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad