Government Job : ত্রিপুরা বন দপ্তরে ১০৪ জন ফরেস্টার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের সময়সীমা ৩১ মে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Government Job : ত্রিপুরা বন দপ্তরে ১০৪ জন ফরেস্টার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের সময়সীমা ৩১ মে

Share This

 


আগরতলা, ২৭ এপ্রিল : ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধীনে ১০৪টি অস্থায়ী ফরেস্টার (গ্রুপ-সি, নন-গেজেটেড) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্টস-এর কার্যালয় থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণের কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০৪টি শূন্যপদের মধ্যে সাধারণ (UR) শ্রেণিতে ৩৯টি, তফসিলি জাতি (SC) শ্রেণিতে ২১টি এবং তফসিলি উপজাতি (ST) শ্রেণিতে ৪৪টি পদ সংরক্ষিত রয়েছে। এছাড়া মোট পদের ৩৩ শতাংশ অর্থাৎ ৩৫টি পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমায় উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলা অথবা ককবরক ভাষায় জ্ঞান থাকলে তা অগ্রাধিকার পাবে। প্রার্থীদের বয়স ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সনদ (PRTC) থাকা বাধ্যতামূলক। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ১ মে ২০২৬ থেকে শুরু হবে এবং ৩১ মে ২০২৬ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।





Corruption : এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ চাইলো বিজেপি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad