Corruption : এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ চাইলো বিজেপি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Corruption : এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ চাইলো বিজেপি

Share This

 


আগরতলা, ২৬ এপ্রিল :  ত্রিপুরা রাজ্য বিজেপির পক্ষ থেকে টিটিএএডিসি বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। রবিবার লোকো ভবনে গিয়ে প্রাক্তন সংসদ রেবতি ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন এমডিসি ভূমিকানন্দরিয়াং, বিমল কান্তি চাকমা প্রমুখ এক স্মারকলিপির মাধ্যমে গুচ্ছ অভিযোগ পত্র তুলে দেন।


 অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, খুমুলুঙ-এ অবস্থিত টিটিএএডিসি প্রশাসন দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতি, জনসাধারণের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাটে জড়িত রয়েছে। অভিযোগে বলা হয়, প্রশাসনের প্রায় সমস্ত স্তরে অনিয়ম ও স্বচ্ছতার অভাব লক্ষ্য করা গেছে, যা জনসেবার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


এছাড়াও নির্বাচনী সময়ে টিটিএএডিসি প্রশাসন গোপনে ও তড়িঘড়ি করে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে বহু নিয়োগ করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম স্বচ্ছতা, নিয়মনীতি বা প্রচার না থাকায় তা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী বলে দাবি করেছে বিজেপি। এতে চাকরির বিনিময়ে অর্থ লেনদেনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করা হয়েছে।


স্মারকলিপিতে আরও বলা হয়, প্রশাসন বিগত কয়েক বছরে আর্থিক নিরীক্ষার বাধ্যতামূলক প্রক্রিয়া অনুসরণ করেনি, যার ফলে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। Comptroller and Auditor General of India (সিএজি) ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছে বলেও দাবি করা হয়েছে।


বিজেপি নেতারা রাজ্যপালের কাছে এই পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানান। পাশাপাশি, প্রকৃত তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টিটিএএডিসি এলাকার বাসিন্দাদের স্বার্থ রক্ষার আহ্বান জানানো হয়েছে।




Road Accident : ‘পচা আচার’-এর জনক জয়ন্ত রায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ আগরতলা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad