Crime : কাঠের ফালি দিয়ে আঘাত করে দুই সন্তানকে হত্যার অভিযোগ, গ্রেফতার পিতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : কাঠের ফালি দিয়ে আঘাত করে দুই সন্তানকে হত্যার অভিযোগ, গ্রেফতার পিতা

Share This


 গন্ডাছড়া, ২৭ জুন : ত্রিপুরার গন্ডাছড়া (গন্ডাতুইসা) মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের কানাকার্তা পাড়ায় শনিবার এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। ভারি কাঠের ফালি দিয়ে আঘাত করে নিজের দুই সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে পিতা লালপেইন মাওমার বিরুদ্ধে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিচিকা ব্রু বারউই (১৩) এবং প্রিসমাইহা ব্রু (৪)। অভিযোগ, শনিবার কোনো এক সময় অভিযুক্ত পিতা দুই সন্তানকে ভারি কাঠের ফালি দিয়ে আঘাত করলে তারা গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর অভিযুক্ত লালপেইন মাওমা প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়।


কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটানো হলো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।


এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Art and Culture : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad