আগরতলা, ১৬ জুলাই : রাজ্যের সংশোধনাগার এবং জেলগুলিতে থাকা আবাসিকদের মানসিক সুস্থতার জন্য তাদের আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। আজ টি.আই.এফ.টি.-র কনফারেন্স হলে কেন্দ্রীয় সংশোধনাগার ও রাজ্যের কারাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে।
সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যসচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আই.জি. প্রিজন অসীম সাহা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় কারা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন কারাগারগুলিতে থাকা আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য, চিকিৎসা, বই ও সংবাদপত্র পড়ার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা প্রভৃতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। কারাগারগুলির পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
Tripura Police : একাধিক থানায় ওসি স্তরে রদবদল, পশ্চিমে সঞ্জিত- আমতলীতে রানা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন