মোহনপুর, ২৬ সেপ্টেম্বর : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীন হাঁস পালন প্রকল্পে ৩০ জন সুবিধাভোগীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এই কর্মসূচিতে প্রত্যেক সুবিধাভোগীকে ২০টি করে হাঁসের বাচ্চা এবং ২ কেজি করে হাঁসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই প্রকল্পে প্রত্যেক সুবিধাভোগীর জন্য ৩ হাজার ২০০ টাকা করে ব্যয় হয়েছে। তাতে মোট ব্যয় হয়েছে ৯৬ হাজার টাকা।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন কাজকর্মের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, এই প্রকল্পের সুবিধাভোগীরা হাঁস প্রতিপালন করে যখন স্বাবলম্বী হয়ে উঠবে তখন একটা পরিবার, সমাজ, গ্রামও অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে উঠবে এবং উন্নয়নের দিকে অগ্রসর হবে। ফলে রাজ্য ও দেশ আত্মনির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা ডা. মন্দিরা রিয়াং, মোহনপুর পশু হাসপাতালের ইনচার্জ ডা. সারদামণি দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
SP Traffic : দুর্গাপূজায় আগরতলা শহরে ১৭-২০ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত নো এন্ট্রি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন