Road Accident : উদয়পুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ২ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : উদয়পুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ২

Share This

 


উদয়পুর, ১৮ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজোর রাতে গোমতী জেলার উদয়পুর হাউসিং বোর্ড সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


অগ্নিনির্বাপক দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তিনজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ৪০ বছর বয়সী রফিক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহত বিশাল পাল (২৪) এবং পিনাকি দাস (২২)-এর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, বিশাল পালের শারীরিক অবস্থা সবচেয়ে বেশি সংকটজনক।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশ্বকর্মা পূজো উপলক্ষে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়ে দেখেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর তিনজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে রয়েছেন। এরপরই তারা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।


দমকল কর্মীরা দ্রুত উদ্ধারকাজ চালানোর পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, দ্রুতগতিতে চলা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।





Seva Sankalp Abiyan : উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে 'আশীর্বাদ কা দিয়া' প্রজ্বলিত হলো সহস্র প্রদীপ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad