Drugs Trafficking : ধনপুরে পুলিশের অভিযানে ৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, চার দিনের পুলিশ রিমান্ডে চালক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Drugs Trafficking : ধনপুরে পুলিশের অভিযানে ৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, চার দিনের পুলিশ রিমান্ডে চালক

Share This


 সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় শনিবার ভোরে চালানো যৌথ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একটি বলেরো গাড়ি থেকে ৬৭ কেজি ১১০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।


পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর থেকে ইন্দুরিয়া যাওয়ার প্রধান সড়কে একটি সাদা রঙের বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে কালো রঙের টিউব দিয়ে মোড়ানো ১৬টি প্যাকেটে রাখা শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থলেই গাড়িটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আটক চালককে শনিবার সোনামুড়ার মহামান্য আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। কেস ডায়েরি পর্যালোচনার পর আদালত অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।


বর্তমানে সোনামুড়া থানার বিশেষ তদন্তকারী দল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত এলাকা ও নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই তথ্য রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যাচাই করা হচ্ছে।


পুলিশ আরও জানিয়েছে, তদন্তে উপযুক্ত প্রমাণ মিললে এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এই অভিযানটি সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ ব্যাটালিয়ন এবং টিএসআরের ১১ ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।






Road Accident : উদয়পুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad