TTAADC Village Election : স্ক্রুটিনি শেষে বৈধ মনোনয়ন ১০,৮৮৯টি, সর্বাধিক প্রার্থী তিপ্রা মথার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TTAADC Village Election : স্ক্রুটিনি শেষে বৈধ মনোনয়ন ১০,৮৮৯টি, সর্বাধিক প্রার্থী তিপ্রা মথার

Share This


 আগরতলা, ১১ সেপ্টেম্বর : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জমা পড়া ১০,৯৬১টি মনোনয়নপত্রের মধ্যে ১০,৮৮৯টি বৈধ বলে বিবেচিত হয়েছে।


কমিশন জানিয়েছে, মোট ১০,৯৩৮ জন প্রার্থীর পক্ষ থেকে ১০,৯৬১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। পরীক্ষানিরীক্ষার সময় বিভিন্ন কারণে ৭২টি মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়ায় ১০,৮৮৯।


যাচাই-বাছাই শেষে দলভিত্তিক বৈধ মনোনয়নপত্রের হিসাবে সর্বাধিক রয়েছে এনডিএ জোটের তিপ্রা মথা পার্টি (টিএমপি)-র ৪,৩৬১টি। এর পরেই রয়েছে সিপিআই(এম)-এর ২,৪৫৬টি, এনডিএ জোটের বিজেপি-র ১,৯৭১টি, অন্যান্য প্রার্থীদের ১,১৪৯টি, এডিএ জোট সঙ্গী আইপিএফটি-র প্রার্থী রয়েছে ৪৮৩টি, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি)-এর ৪৬৫টি এবং সিপিআই-এর ৪টি বৈধ মনোনয়নপত্র।


রাজ্য নির্বাচন কমিশনের এই পরিসংখ্যান ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের চিত্র স্পষ্ট করেছে। এখন মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল এবং ভোটারদের।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad