BRICS Summit 2026 : ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ভাষণ দেবেন রাষ্ট্রসংঘের মহাসচিব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

BRICS Summit 2026 : ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ভাষণ দেবেন রাষ্ট্রসংঘের মহাসচিব

Share This

 


নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে রাষ্ট্রসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস নয়াদিল্লি সফর করবেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়ে বহুপাক্ষিকতার গুরুত্ব এবং বিশ্ব সংস্থাগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করবেন।


নিউইয়র্কে রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টেফেন দুজারিক জানিয়েছেন, ব্রিকস সম্মেলনে মহাসচিবের বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসনব্যবস্থার আধুনিকীকরণ এবং রাষ্ট্রসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে।


এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি জুড়ে ড্রোন এবং অন্যান্য ছোট আকাশযান উড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ।


দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩'-এর ১৬৩ ধারার আওতায় এই নির্দেশ জারি করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।


বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ ব্রিকস সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিকে সামনে রেখে রাজধানীজুড়ে নজরদারি, টহল ও নিরাপত্তা ব্যবস্থাও বহুগুণ বাড়ানো হয়েছে।





SIR in Tripura : ত্রিপুরায় এসআইআর-এর সংশোধিত সময়সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad