মোহনপুর, ২২ সেপ্টেম্বর : মোহনপুর মহকুমার ব্রজবিনোদিনীপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাতলামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া সাহার ছেলে রূপক সাহার মৃত্যু হয়েছে। বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপক সাহা মঙ্গলবার ঈশানপুর এলাকা থেকে বাইক নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিলেন। ব্রজবিনোদিনীপুর সীমান্ত এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা সমীর ওরাং চালিত একটি অটোরিকশার সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রূপক বাইকসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে তাকে মোহনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী। কাতলামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া সাহার পরিবারের ওপর নেমে আসা এই শোকের ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অটোরিকশাটি জব্দ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Mayer Gaman Carnival : শারদ উৎসবের প্রস্তুতি চূড়ান্ত, ২৩ অক্টোবর হবে আগরতলায় মায়ের গমন কার্নিভাল


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন