Political : প্রবীণ নাগরিক ও পেনশনারদের কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার - মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : প্রবীণ নাগরিক ও পেনশনারদের কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার - মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২২ নভেম্বর : উন্নত নাগরিক পরিষেবা প্রদান এবং প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি সরকারি কর্মচারী ও পেনশনারদের সার্বিক কল্যাণেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রবীণ নাগরিক ও পেনশনারদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই বার্তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।


সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাম শাসনামলে সরকারি কর্মচারীদের প্রতি তৎকালীন সরকারের মনোভাব নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সিপিআইএম সরকারি কর্মচারীদের শ্রেণিশত্রু হিসেবে বিবেচনা করত এবং তাঁদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ আচরণ করা হতো। সরকারি কর্মীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদানের পরিবর্তে তাঁদের বঞ্চিত করার প্রবণতা ছিল বলেও তিনি মন্তব্য করেন।


এদিন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট ও কংগ্রেস আমলে সরকারি কর্মচারী এবং পেনশনারদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার বিষয়গুলি স্মরণ করিয়ে দেন। বর্তমান সরকার কর্মচারী ও পেনশনারদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।


মুখ্যমন্ত্রী বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের অভিজ্ঞতা ও মূল্যবোধের ধারক। তাঁদের নিরাপত্তা, সম্মান এবং সুস্থ-স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে সরকারি কর্মচারীদের অবদানকে যথাযথ স্বীকৃতি দিয়ে তাঁদের কল্যাণে সরকার কাজ করে চলেছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্মচারী নেতা সন্তোষ সাহা, সমর রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে প্রবীণ নাগরিক, পেনশনার এবং সরকারি কর্মচারীদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও আলোচনা হয়।






Maha Raslila Utsav : কমলপুরের বড়লুতমায় ৫ দিনব্যাপী মহারাসলীলা উৎসব ও মেলা শুরু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad