Blood Donation Camp : মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের রক্ত দিলেন ৩৬ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Blood Donation Camp : মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের রক্ত দিলেন ৩৬ জন

Share This


 মোহনপুর , ২৯ জুলাই :  রক্তদানের কোনও বিকল্প নেই । রক্তদান একটি মহৎ দান । শুক্রবার মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । অনুষ্ঠানে তিনি বলেন , আগে বিভিন্ন সামাজিক সংগঠন , রাজনৈতিক সংগঠন ও ক্লাবগুলি রক্তদান শিবিরের আয়োজন করতো । এখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে । তিনি বলেন , পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জেলার বিভিন্ন অফিসে রক্তদান শিবিরের যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয় । 




      অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায় । সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ । শিবিরে ৩৬ জন রক্তদান করেন । উল্লেখ্য , মোহনপুর মহকুমা প্রশাসন , মোহনপুর পুরপরিষদ ও মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । 




Har Ghar Tiranga : পশ্চিম জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলাশাসক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad