আগরতলা, ২৯ জুলাই : আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর সুযোগ্য দিক নির্দেশনায় জনজাতিদের পাশাপাশি প্রতিটি জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক সার্বিক জীবনমান বিকাশে এক নয়া গতি সঞ্চারিত হয়েছে। শুক্রবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত "Modi@20" শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা , অরবিন্দ মাহাতো, রাজ্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সহ প্রদেশ স্তরের নেতৃবৃন্দ ও কার্যকর্তাগন।
দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি প্রসঙ্গে জিরো টলারেন্স দৃষ্টিভঙ্গি সহ দেশমাতৃকার অনিষ্টকারীদের মোক্ষম জবাব দেওয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। এরসঙ্গে সমগ্র দেশের পাশাপাশি উত্তর পূর্বের বিকাশে আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন স্বরূপ অত্যাধুনিক মানের জাতীয় সড়ক সহ সার্বিক বিকাশ সর্বত্র প্রতিফলিত হচ্ছে। আজ নজরুল কলাক্ষেত্রে মোদি@২০ - শীর্ষক সেমিনারে আলোচনা পর্বে অংশগ্রহণ করি। মোদি@২০ বইটি আমাদের আরও তথ্য সমৃদ্ধ হতে অন্যতম সহায়ক ভূমিকা নেবে।
Blood Donation Camp : মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের রক্ত দিলেন ৩৬ জন



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন