আগরতলা, ২৯ জুলাই : সব রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবনির্মিত মুখ্যমন্ত্রী আবাসে পদার্পণ করলেন মুখমন্ত্রী ডাঃ মানিক সাহা। এতদিন তিনি আগরতলার শ্রীকৃষ্ণ মন্দিরের পাশে নিজের বাসভবনে থেকেই প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী সপরিবারে আইজিএম চৌমুনীতে সরকারিভাবে মুখ্যমন্ত্রীর জন্য নির্মিত আবাসনে প্রবেশ করেন।
এদিন সামাজিক মাধ্যমে এই খবরটি জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেন,"কাজের সুবিধার্থে আজ মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারী বাসভবনে স্থানান্তরিত হয়েছি। রাজ্যবাসীর সার্বিক কল্যাণ সাধনে এই সরকারী বাসভবন থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে আমার সব কাজকর্ম পরিচালিত হবে।"
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নতুন সরকারি আবাসনে প্রবেশের সময় উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব জেকে সিনহা, মুখ্যমন্ত্রীর দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সুমিত রায়চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
Modi@20 : আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন