আগরতলা, ৩০ জুলাই : রাজ্যের চা শিল্পের উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করছে রাজ্য সরকার। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 'ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম টি' - নামে নতুন ব্রান্ডের এর আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তিনি বলেন, চা বাগানের জন্য জমি সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। একটা অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। এর পাশাপাশি চায়ের জন্য রাজ্যে একটি নিলাম কেন্দ্র গড়ে তোলা এবং প্রতিবেশী বাংলাদেশে চা পাতা রপ্তানির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। চা শিল্পকে ভিত্তি করে কর্মসংস্থান তৈরি, ক্ষুদ্র চা চাষীদের সহায়তা করা সহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে ত্রিপুরা চা উন্নয়ন নিগম নিরলস প্রচেষ্টা জারি রেখেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা যা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা বোর্ড অফ ডিরেক্টর তথা দুর্গাবাড়ি কো-অপারেটিভ সোসাইটির অ্যাডভাইজার গোপাল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, দীর্ঘদিন ধরেই নিগমের কাছে একটা চাহিদা ছিল রেশন শপের বাইরে ও যাতে নতুন মোড়কে ত্রিপুরার চা কে নিয়ে আসা যায়। কারণ রেশন শপে যে চা পাতা সরবরাহ করা হয়, তা মূলত ভর্তুকি মুল্যে। এটি যাতে কোনভাবেই খোলা বাজারে না যায় সেই দিকে নজর রয়েছে। তাই ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম নামে একটি নতুন ব্র্যান্ড নিয়ে আসা হয়েছে। মূলত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই এই মোড়কে বাজারজাত করা হবে ত্রিপুরার চা।
CM residence in Tripura : মুখ্যমন্ত্রীর জন্য নবনির্মিত আবাসে গেলেন মানিক সাহা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন