Knock Out Football Tournament : পন্ডিত দীনদয়াল উপধ্যায়ের নামে ফুটবলের আসর নিয়ে উৎসাহ কদমতলায় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Knock Out Football Tournament : পন্ডিত দীনদয়াল উপধ্যায়ের নামে ফুটবলের আসর নিয়ে উৎসাহ কদমতলায়

Share This

 


চুড়াইবাড়ি, ৩০ জুলাই : দীর্ঘ কয়েকবছর পর আবারো পুনরায় প্রত্যাশার অবসান ঘটিয়ে ফুটবলপ্রেমী দর্শক এবং খেলোয়াড়দের জন্য সুখবর আসছে । কদমতলা উচ্চতর মাধ্যমিক  বিদ্যালয়ের স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে পন্ডিত দীনদয়াল উপধ্যায় প্রাইজমানি নক আউট ফুটবল টুনামেন্ট ১৮ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টের যাত্রা। বিগত কয়েক বছর করোনা মহামারী থাকার কারণে এই কদমতলা উচ্চতর মাধ্যমিক  বিদ্যালয়ের স্কুল মাঠে  ফুটবল টুর্নামেন্ট করা যায়নি। এবার কদমতলা ব্লক এলাকার ফুটবল প্রেমী ও এলাকার সমাজসেবী, সাংবাদিক সহ এলাকার সর্বস্তরের জনগণের সহযোগীতায় পন্ডিত দীনদয়াল উপধ্যায় প্রাইজমানি নক আউট ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে কদমতলা স্কুল মাঠে। 


      এই উপলক্ষে শনিবার কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো আলোচনা এবং প্রস্তুতি বৈঠক । উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস,ব্লক আধিকারিক প্রনয় দাস,কদমতলা থানার ওসি সুশান্ত দেব, কৃষি মহকুমার  সুপারেন্টেন্ড স্বপন সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য তথা কদমতলা কুর্তি মন্ডল সভাপতি  রাজা ধর, বিশিষ্ট সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত, কদমতলা কুর্তি বিধানসভাএলাকার সাংবাদীকগন সহ কদমতলা ব্লক এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় । 


      সকলের উপস্থিতে দীর্ঘ আলোচনা ক্রমে এই বৈঠকে সীদ্ধান্ত হয় যে পন্ডিত দীনদয়াল উপধ্যায় প্রাইজমানি নক আউট ফুটবল টুনামেন্টের নাম সাথে এই  টুর্নামেন্টের প্রাইজমানি থাকছে  ট্রপি সহ নগদ ত্রিশ হাজার টাকা,ও দ্বিতীয় পুরস্কার ট্রপি সহ নগদ কুড়ি হাজার টাকা এবং টিম এন্ট্রি ফি দিতে হবে তিন হাজার টাকা । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ই আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টের যাত্রা। তাই যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তারা কমিটির সাথে শীঘ্রই যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এই উপলক্ষে সর্বস্তরের ফুটবল প্রেমি আপামর জনসাধারণকে সর্ব প্রকার সহযোগিতার আহ্বান জানিয়েছেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি সুব্রত দেব।




Tripureswari Premium Tea : ব্যবসায়িকভাবে নতুন মোরক পেল ত্রিপুরায় উৎপাদিত চা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad