Dearness Allowance : রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কর্মচারী ও পেনশনালদের বাড়লো আরো ৩% মহার্ঘ্য ভাতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dearness Allowance : রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কর্মচারী ও পেনশনালদের বাড়লো আরো ৩% মহার্ঘ্য ভাতা

Share This

 

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দাঁড়িয়ে ঘোষণা করলেন, রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদান করা হবে। এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : দুর্গাপূজোর আগে রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের মুখে কিছুটা হাসি ফোটাল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন। তিনি জানালেন, রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদান করা হবে। এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন।


মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য সরকারের অতিরিক্ত ১২৫ কোটি টাকারও বেশি ব্যয় হবে। ঘোষণার ফলে রাজ্যে মোট ডিএ দাঁড়াবে ৩৬ শতাংশে। যদিও এই বৃদ্ধি সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের ডিএ-র ব্যবধান আরও বেড়ে দাঁড়াবে ৪ শতাংশে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন।


রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে ভাবনাচিন্তা করছিল। মুখ্যমন্ত্রী একাধিকবার বিভিন্ন সভা ও অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাজ্যের কর্মচারীদের ডিএ-র ব্যবধান কেন্দ্রের সঙ্গে ধীরে ধীরে কমিয়ে আনা হবে। আজকের ঘোষণা সেই প্রতিশ্রুতি পূরণের পথে এক সামান্যতম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


রাজ্যে চলতি বিধানসভা অধিবেশন শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর। দুই দিনের এই অধিবেশনের আজ ছিল শেষ দিন। শেষ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কার্যত সরকারি কর্মচারীদের জন্য পূজোর আগে বড় উপহার।


সরকারি কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে দেখা যায়নি । তারা জানিয়েছেন, রাজ্য সরকারের এই পদক্ষেপে কর্মচারীরা যেমন আর্থিকভাবে খুব সামান্য উপকৃত হবেন। 


 



PM Tripura Visit : ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad