Tripura Police: শারদোৎসবের আগে নেশা বিরোধী অভিযানে সক্রিয় পুলিশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Police: শারদোৎসবের আগে নেশা বিরোধী অভিযানে সক্রিয় পুলিশ

Share This

রাজ্যের অন্যান্য প্রান্তের মতো খোয়াই জেলা পুলিশও ব্যাপক মদ ও মাদক বিরোধী অভিযানে নেমেছে। প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান চলছে।

আগরতলা, ২৪ সেপ্টেম্বর :
আসন্ন শারদোৎসবকে সামনে রেখে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো খোয়াই জেলা পুলিশও ব্যাপক মদ ও মাদক বিরোধী অভিযানে নেমেছে। প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। ছোট ব্যবসায়ী থেকে পাচারকারী— সক্রিয় সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সাম্প্রতিক অভিযানে খোয়াই থানা ও সুভাষপার্ক ফাঁড়ির যৌথ উদ্যোগে অফিসটিলা এলাকায় বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার হয়েছে। পাইজাবাড়ি এলাকা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ দেশি মদ বাজেয়াপ্ত করা হয়। কল্যাণপুর থানার নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে বিপুল ফরেন লিকার উদ্ধার হয় এবং অভিযুক্তকে ত্রিপুরা এক্সসাইজ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। এছাড়া খোয়াই মহিলা থানা ও বাইজালবাড়ি থানার যৌথ অভিযানে প্রচুর বিয়ার ক্যান বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, উৎসবের মরশুমে মাদক ও মদের অবৈধ ব্যবসা বাড়তে না দেওয়া তাদের প্রধান লক্ষ্য। 


একইসঙ্গে আমতলী বাইপাস সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে একটি গাড়ি থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকার বেশি। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমতলী থানার ওসি জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


অপরদিকে করমছড়া উল্টাছড়া গ্রামে মদ বিরোধী অভিযানে পুলিশ ও আবগারি টিমকে লক্ষ্য করে স্থানীয়দের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযানে কোনোভাবেই শিথিলতা করা হবে না।




Dearness Allowance : রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, কর্মচারী ও পেনশনালদের বাড়লো আরো ৩% মহার্ঘ্য ভাতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad