New GST Reforms : জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

New GST Reforms : জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর

Share This

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, ২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেশে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে।

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। নবরাত্রির সূচনা উপলক্ষে তিনি নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেশে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে। তিনি একে ‘সাশ্রয় উৎসব’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এর ফলে সঞ্চয় বাড়বে এবং মানুষের পছন্দের জিনিস কেনা সহজ হবে। গরিব, মধ্যবিত্ত, নতুন মধ্যবিত্ত, কৃষক, মহিলা, দোকানদার, ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের কাছে এই সুবিধা পৌঁছে যাবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, নতুন কাঠামোয় প্রাথমিকভাবে করের মাত্র দুটি হার – ৫% এবং ১৮% রাখা হয়েছে। খাদ্যসামগ্রী, ওষুধ, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট ও স্বাস্থ্যবিমা সহ বহু নিত্যপ্রয়োজনীয় পণ্য হয় করমুক্ত করা হয়েছে, নয়তো ৫% কর ধার্য করা হয়েছে। আগে এইসব পণ্যে ১২% কর থাকলেও ৯৯% পণ্যকে ৫% হারে আনা হয়েছে। তিনি বলেন, এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী হবে। এছাড়া টিভি, ফ্রিজ, স্কুটার, বাইক ও গাড়ি কেনার খরচও অনেক কমবে।


শ্রী মোদী জানান, এই সংস্কার ব্যবসা সহজ করবে, বিনিয়োগ আকর্ষণীয় করবে এবং রাজ্যগুলির সমান অংশীদারিত্ব নিশ্চিত করবে। গত ১১ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তোলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই বছর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ করমুক্তির সুবিধা দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী এমএসএমই, ক্ষুদ্র ও কুঠির শিল্পকে ভারতের অর্থনীতির মেরুদণ্ড বলে উল্লেখ করে বলেন, জিএসটি হ্রাসে তাদের বিক্রি বাড়বে ও করের বোঝা কমবে। তিনি আন্তর্জাতিক মানের পণ্য তৈরির জন্য সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।


স্বদেশী মন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, যেমন এটি স্বাধীনতা আন্দোলনে শক্তি জুগিয়েছিল, তেমনই দেশের সমৃদ্ধির পথেও শক্তি যোগাবে। বিদেশী নির্ভরতা কমিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা ও ব্যবহার করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি। “আমি স্বদেশী কিনি”, “আমি স্বদেশী বিক্রি করি” – এই অঙ্গীকার প্রত্যেক ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী।


শেষে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করলে স্বনির্ভর ভারতের স্বপ্ন পূর্ণ হবে এবং ভারত উন্নত দেশে পরিণত হবে। তিনি জিএসটি সাশ্রয় উৎসব এবং নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান।




Zubeen Garg : জুবিনের মৃত্যু ঘিরে দানা বাঁধলো বিতর্ক, সিআইডি তদন্তের নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad