নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি : ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ, ইরানে ইজরায়েল সেনাবাহিনী অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এবং সেদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহেরান শহরে কেন্দ্রস্থলে বিমান অভিযান চালানো হয়েছে। বোমার আঘাতে শহরের বিভিন্ন অঞ্চল থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ইরান সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইরানে শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনির দপ্তরের কাছে বিমান হামলা চালানো হয় এবং তিনটি বোমা বিস্ফোরণ হয়। ইরান ইতিমধ্যেই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। ইজরায়েলের সেনা অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে ইরানে ইজরায়েল- মার্কিন যৌথ সামরিক অভিযান 'Operation Lion's Roar' এর বিষয়টি নিশ্চিত করেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর কারণে যে অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, সেটির অবসানের জন্যই এই অভিযান জরুরী হয়ে পড়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মিনিটের এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তার কাছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী হুমকি স্বরূপ। এদিকে, এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।
অপরদিকে ইজরায়েলের উদ্ভূত পরিস্থিত্ততে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কম্যান্ডের সব নির্দেশিকা মেনে চলার কথাও বলেছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস। যেকোনো আপত্কালীন অবস্থায় ভারতীয়রা তেল আভিবের দূতাবাসে যোগাযোগ করতে পারেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন