West Asia Conflict : পশ্চিম এশিয়ায়র দেশজুড়ে অশান্তি, জারি হলো দিল্লি বিমানবন্দরের বিশেষ নির্দেশিকা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

West Asia Conflict : পশ্চিম এশিয়ায়র দেশজুড়ে অশান্তি, জারি হলো দিল্লি বিমানবন্দরের বিশেষ নির্দেশিকা

Share This


 নতুন দিল্লি, ০১ মার্চ : পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাওয়া আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দর একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, বিমান যাত্রায় বিলম্ব অথবা নির্ধারিত সুচীর পরিবর্তন হতে পারে। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়ান যাত্রার সর্বশেষ সুচী দেখতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীরা যেন শুধুমাত্র বিমান সংস্থাগুলির নিজস্ব সংযোগকারী শাখার খবরের ওপরেই বিশ্বাস রাখেন। 


এদিকে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে, ইজরায়েলের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসকারী ভারতীয়দের, দূতাবাসের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, সেদেশে পর্যটক সহ সমস্ত ভারতীয়দের সঙ্গে তাঁরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। স্বল্প মেয়াদে ব্যবসায়িক প্রয়োজনে আসা মানুষ এবং সাংবাদিকদের সঙ্গেও দূতাবাস যোগাযোগ রাখছে। আপৎকালীন পরিস্থিতির জন্য খোলা হয়েছে ২৪ ঘন্টার হেল্পলাইন।  


উল্লেখ্য আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে  পাকিস্তানি বিমান বাহিনী আক্রমণ করে । এই হামলার পরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আফগান বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশপথে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে   পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে এই বিমান হামলা চলে। আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, পাকিস্তানি বিমান হাণায় সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে।  ইসলামাবাদ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন তিনি।  


সূত্রের খবর আমেরিকা এবং ইজরায়েলের সেনাবাহিনীর যৌথ হামলায় ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই এর মৃত্যু হয়েছে ।  সেদেশের সরকারি সংবাদ সংস্থা IRNA এর সত্যতা শিকার করে বক্তব্য প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলেও খবর। ইজরায়েলি-মার্কিন সেনা অভিযানে এপর্যন্ত অন্তত ২০১ জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে বলেও তারা দাবি করেছে।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই-এর নিহত হওয়ার পর, প্রবীণ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি রেজা আরাফি, সেদেশের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। সরকারি সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, আরাফিকে অস্থায়ী নেতৃত্ব পরিষদের জুড়ি সদস্য হিসেবে সর্ব্বোচ্চ নেতার দায়িত্ব দেওয়া হয়েছে। ইরাণের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে পর্যন্ত আরাফি এই দায়িত্ব পালন করবেন।




Missile Attack : ইরানে ইজরায়েল সেনাবাহিনী অভিযান, দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad