নতুন দিল্লি, ০২ মার্চ : আফগান বিমানবাহিনী পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রক আজ ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে নূর খান বিমানঘাঁটি, কোয়েটায় দ্বাদশ ডিভিশন সদর দপ্তর এবং খাইবার পাখতুনখোয়ার মোহমান্ড এজেন্সিতে খোয়াজাই চৌকি সহ পাকিস্তানের প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলিতে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েল-আমেরিকার যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। আয়াতুল্লাহ আলী খামেনেই-এর মৃত্যুর পর ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়া সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন এবং উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন দপ্তরগুলিতে হামলা চালাচ্ছে।
ইরানের রাজধানী তেহরানে দূতাবাস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ইরান থেকে তাদের রাষ্ট্রদূত এবং ডিপ্লোম্যাটিক মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার কথাও জানিয়েছে আমিরশাহী। তাদের দেশ-সহ বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে ইউএই।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পড়েছে তেলের দামেও। বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড এবং নিমেক্স লাইট তেলের দাম ১০ শতাংশের বেশী বেড়েছে। আজ বাজার খোলার সময় ব্রেন্ট ক্রুড –এর দাম প্রায় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল পিছু ৭৯ দশমিক ৩/০ মার্কিন ডলারে। অন্যদিকে নিমেক্স-এর দাম বেড়ে হয়েছে ব্যারেল পিছু ৭২ দশমিক ৭/০ মার্কিন ডলার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন