নতুন দিল্লি, ০৪ মার্চ : শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে গল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি নৌযান আইআরআইএস দেনায় সন্দেহজনক সাবমেরিন হামলার পর অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে খবর। জানা গেছে IRIS দেনা শ্রীলঙ্কার সামুদ্রিক সীমার বাইরে থেকে বিপদ সংকেত পাঠালে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকে র নির্দেশে এই উদ্ধার অভিযান শুরু হয়। সেদেশের নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছে।
এদিকে পশ্চিম এশিয়ায় চলতি উত্তেজনার ফলে আটকেপড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে ইন্ডিয়ার এয়ারলায়েন্স আজ ভারত ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে ৫৮-টি বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অসামরিক উড়ান চলাচল মহা নির্দেশনালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ৫৮-টি বিমানের মধ্যে ৩০-টি ইন্ডিগো এবং ২৩-টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। বাকি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে চালানো হবে। পশ্চিম এশিয়ায় আকাশপথে উদ্ভূত পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর তার কি প্রভাব পড়বে, তার ওপর মন্ত্রক নিরন্তর নজর রাখছে। আজ পর্যন্ত ১ হাজার ২-শো ২১-টি ভারতীয় এবং ৩৮৮-টি আন্তর্জাতিক বিমান চলাচল বাতিল হয়েছে।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত, ইরানে ১,০৯৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স দশ বছরের নিচে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০২ , যার মধ্যে ১০০ জন শিশু রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন