আগরতলা, ২৩ মে : ত্রিপুরার কমলপুর ও খোয়াই জেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অবৈধ গাঁজা উদ্ধার হওয়ায় মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা স্পষ্ট হয়েছে।
প্রথম ঘটনায়, কমলপুর থানার পুলিশ দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে একটি মারুতি ব্রেজা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গাড়িটির গোপন চেম্বারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই মাদকদ্রব্য। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে। ঘটনায় সুলতান হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলায়। এ বিষয়ে NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, খোয়াই জেলার বাইজালবাড়ি থানা এলাকায় হাতকাটা বড় ক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ। তল্লাশির সময় তিনটি বড় সিনটেক্স প্লাস্টিকের জলের ড্রাম উদ্ধার হয়, যার ভেতরে ঠাসা ছিল গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, এটি মাদক পাচারকারীদের একটি গোপন মজুত ঘাঁটি ছিল।
Lightning Strike : কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ গ্রাম


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন