কমলপুর, ২২ মে : শুক্রবার এক হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে কমলপুর থানার অন্তর্গত মেথির মিয়া গ্রামে। জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন সুশীল দাস নামে এক পরিশ্রমী কৃষক। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে সুশীল দাস নিজের জমিতে যান গরু আনতে। সেই সময় হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটে এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাতের কবলে পড়েন তিনি। গুরুতরভাবে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পরিবারের উপর নেমে এসেছে চরম দুর্দশা। সুশীল দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর অকাল মৃত্যুতে স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা অসহায় অবস্থায় পড়েছেন। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
Police Parade : ৯১তম ও ৯২তম ব্যাচের পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন