New Ministry of West Bengal: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী হলেন ৬ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

New Ministry of West Bengal: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী হলেন ৬ জন

Share This

 


কোলকাতা, ৯ মে : শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করেন। রাজ্যপাল আর এন রবি তাঁকে এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।


শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভেন্দু অধিকারী একজন কর্মক্ষম ও জনসংযোগে দক্ষ নেতা, যিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা গভীরভাবে উপলব্ধি করেন। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদেরও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা তৃণমূল স্তরে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে এসেছেন এবং প্রশাসনের দায়িত্বে থেকেও রাজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।



এদিনের অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল বিজেপির প্রবীণ নেতা মাখনলাল সরকার-কে সম্মাননা প্রদান। ৯৭ বছর বয়সী এই প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী, যা উপস্থিত সকলের নজর কাড়ে।


উল্লেখ্য, মাখনলাল সরকার একসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি দলের সংগঠন গড়ে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে দলীয় ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


নতুন সরকার গঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে রাজনৈতিক মহলের অভিমত।





Suvendu Adhikari : পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad