আগরতলা, ৩০ মে : ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত ভয়াবহ বন্যায় ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, জনজীবন এবং মানুষের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার একটি বিস্তৃত পোস্ট ডিজাস্টার নীডস্ এসেসমেন্ট (PDNA) সম্পন্ন করে এবং পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের জন্য কেন্দ্রের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেয়।
এর প্রেক্ষিতে সম্প্রতি ভারত সরকার ত্রিপুরার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ২৫২ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে। এই সহায়তার অংশ হিসেবে ২০২৬ সালের ২৬ মে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে প্রথম কিস্তি হিসেবে ৭৫.৬০ কোটি টাকা রাজ্যকে প্রদান করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই আর্থিক সহায়তা রাজ্যের পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার দ্রুত ও কার্যকরভাবে পুনর্বাসন ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Supreme Court Verdict : প্রাথমিক শিক্ষকদের টেট পাশ বাধ্যতামূলক, সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট ২০২৮


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন