Road Accident : পরপর সড়ক দুর্ঘটনায় নিহত, আহত একাধিক, দীর্ঘ উদ্ধার অভিযানে উদ্ধার চালক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : পরপর সড়ক দুর্ঘটনায় নিহত, আহত একাধিক, দীর্ঘ উদ্ধার অভিযানে উদ্ধার চালক

Share This


 আগরতলা, ২৮ মে : ধলাই জেলা ও সংলগ্ন এলাকায় পরপর দুটি সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে পাথর বোঝাই গাড়ি দুর্ঘটনায় চালক দীর্ঘক্ষণ গাড়ির ভিতরে আটকে পড়েন, অন্যদিকে ডজার ও স্কুটির সংঘর্ষে একজনের মৃত্যু এবং অপর একজন গুরুতর আহত হন।


প্রথম ঘটনাটি ঘটে ধলাই জেলার ডলুবাড়ি এলাকায়। পাথর বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে চালক গাড়ির ভিতরে আটকে পড়েন। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে টানা উদ্ধার অভিযান চালানোর পর শেষ পর্যন্ত তাঁকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকাজে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় যুবকদের সাহসী ও মানবিক ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।


ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন ধলাই জেলার জেলাশাসক। তাঁর তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং প্রশাসনের সক্রিয় সহযোগিতায় চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।


অন্যদিকে, একই দিনে সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ আগরতলার মলয়নগর এলাকার কনক চিকেন শপের সামনে একটি ডজার ও স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় স্কুটিচালক প্রমোদ রঞ্জন দেবনাথ (৬০), বাড়ি মলয়নগর, ঘটনাস্থলেই গুরুতর আহত হন। অপর আহত ব্যক্তি সুধাংশু দাস, বাড়ি রবিপাড়া, মলয়নগর, গুরুতর অবস্থায় উদ্ধার হন।


দুইজনকেই দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা টিএমসি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রমোদ রঞ্জন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার পর ডজার গাড়ির চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর এই দুই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।





Agricultural : ‘মিশন কুইন আনারস, ত্রিপুরা’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী, কৃষকদের আয় বৃদ্ধিতে নতুন দিগন্তের সূচনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad